1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

মোবাইল ফোন বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস

  • প্রকাশিত সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

রংপুর নগরীতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সাক্ষী শান্ত দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, খুনের আগে শান্ত দাসের কাছেই মোবাইল ফোন বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন এ ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাস।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে মাদককারবারি শান্ত দাস এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে শান্ত দাস আদালতকে জানায়, ২১ আগস্ট রাতে তিন ধাপে ৫টি ইয়াবা কিনেন তারা। সিদ্ধার্থ ৩ হাজার ৫০০ টাকায় শান্তর কাছে মোবাইল বন্ধক রেখে ইয়াবাগুলো কিনেন। পরদিন বিকেলে টাকা দিয়ে মোবাইল ফোন ফিরিয়ে নিয়েছিল সিদ্ধার্থ। যে টাকা গণপতির বাসা থেকে লুট করেছিল তারা।

পুলিশ জানায়, শান্তর নামে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও মামলা নেই। এছাড়া, তাকে আটকের সময় কোন মাদকও পাওয়া যায়নি। যে কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

এ নিয়ে এ মামলায় সীমান্ত দাস, বিদ্যুৎ দাসসহ তিনজনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট রাতে রংপুর মহানগরীর মাছূয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের গণমতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী প্রার্থী, ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host