নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুরটির মা তার সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় আসেন। এসময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত ২৭ আগস্ট রাতে তাকে বলাৎকার করেন। পরে শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর শিক্ষককে জানান।
ওই মাদরাসার আরও পাঁচ শিশুর অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদেরকেও বলাৎকার করেন শিক্ষক মাহবুবুর রহমান। এসব ঘটনা জানাজানির পর ২৮ আগস্ট অভিযুক্ত মাদরাসা থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে ১৪ জন ছাত্র হেফজ বিভাগে পড়ালেখা করছে। এর মধ্যে ছয়জনকে বলাৎকারের অভিযোগ উঠেছে। মাদরাসাটি শিক্ষক আছেন দুজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply