1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন হবিগঞ্জের দীপ্তিতা দাশ

  • প্রকাশিত সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিশ্বের অন্যতম সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসসহ অনেকে।

জানা যায়, দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ ছিলেন চুনারুঘাট মধ্যবাজারের ‘নিরঞ্জন সিটি’র মালিক। দীপ্তিতার এ গৌরবময় অর্জনে চুনারুঘাট পৌর এলাকায় দেখা যায় আনন্দ-উল্লাস ও মিস্টি বিতরণ।

দীপ্তিতার চাচা সজল দাস বলেন, এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।

দীপ্তিতা দাস মোবাইলে কালবেলাকে জানান, পড়াশোনা শেষে দেশের কল্যাণে কাজ করতে চান। সেই সঙ্গে সবার কাছে আশীর্বাদ কামনা করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host