কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার (মমিনগঞ্জ) নামদানীটারী গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নামদানীটারী গ্রামের শ্রী কৌশিক চন্দ্র সিংহ (৩২)-এর সাথে একই এলাকার শ্রী জগন্নাথ সিংহ (৩৭), অর্জুন চন্দ্র সিংহ (২৮), শ্যামা প্রসাদ সিংহ (৫৬) ও শ্রী মতি দীপ্তি রানী (৩০)-দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে কৌশিক চন্দ্র সিংহ গত ০১/০৯/২০২৬ ইং তারিখে বিজ্ঞ আমলী আদালতে নাগেশ্বরী, কুড়িগ্রাম এ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’-ও পেনাল কোড,১৮৬০এর ৫০৬(২)ধারায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার সি.আর- ৩৩০/২৬(নাগেশ্বরী)
অভিযোগ সূত্রে জানা যায়,আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় বিজ্ঞ আদালত থেকে জারিকারক সমন নিয়ে আসলে ১ নং আসামীসহ ও অন্য আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। মামলার বাদী কৌশিক চন্দ্র সিংহের বাড়িতে অনাধিকার প্রবেশ করে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায়। এতে বসতবাড়ির টিনের বেড়াসহ আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি হয়।
এ সময় বিবাদীরা মামলা তুলে না নিলে ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সময় উপস্থিত সাক্ষী শ্রীমতী সাবেত্রী রানী (৫৮) ও নোটিশ প্রদানকারী মোঃ আবু বক্কর (৪৩)-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনেই বিবাদীরা এ হুমকি প্রদান করে চলে যায়।
এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৌশিক চন্দ্র সিংহ নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ২৪২, তারিখ: ০৫/০৯/২০২৬) অন্তর্ভুক্ত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
Leave a Reply