1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১ ‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা পুলিশ পরিচয়ে নারীকে ব্ল্যাকমেইল, সাইবার আইনে যুবক গ্রেপ্তার যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

টেকনাফের জেলেপাড়ায় ভয়াবহ আগুন, ১৮ বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

মুহূর্তেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

কক্সবাজারের টেকনাফে জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন । তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

জেলেপাড়ার বাসিন্দা রুবেল জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া জানান, মঙ্গলবার রাতে হ্নীলা জেলেপাড়ায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host