1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯ কারাগারে বাবা, মায়ের মৃত্যু: চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আশুলিয়ায় বাসা থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার দিবাগত মধ্য রাতে আশুলিয়ার জামগড়া এলাকার একটি চারতলা বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গেলরাতে প্রতিবেশীরা ওই দম্পতির তালাবদ্ধ কক্ষ থেকে পচা দুর্গন্ধ পেলে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ গিয়ে তালাবদ্ধ ওই কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করা হয়। 

এসআই জানান, তাদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং নিহতের নাম-পরিচয় জানতে চেষ্টা চালান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে তারা আত্মহত্যা করেছে নাকি কোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host