1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে চেয়ারম্যান করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদাধিকারবলে নবগঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। পাশাপাশি স্পিকারের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন ১১ এর সংসদ সদস্য নিপুন রায় এবং সংরক্ষিত মহিলা আসন ২০ এর সংসদ সদস্য সূবর্না সিকদারকে ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এদিকে পদাধিকার বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া সাবেক সচিব শ্রী তপন চন্দ্র মজুমদারকে ট্রাস্টি বোর্ডের সদস্য ও ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে।

অন্যদিকে নবগঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন- শ্রী জয়দেব রায় জয় (ফরিদপুর), শ্রী দুলাল বিশ্বাস (গোপালগঞ্জ), শ্রী বিপ্লব কুমার দে (রাজবাড়ী), শ্রী নারায়ণ চন্দ্র সরকার (কুমিল্লা), শ্রী রাজীব ধর তমাল (চট্টগ্রাম), অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী (ফেনী), শ্রী দোলন ধর (কক্সবাজার), শ্রী জনি দেব (কুমিল্লা), শ্রী মনোরঞ্জন সিংহ (ঠাকুরগাঁও) ও শ্রী স্বপন কুমার ভট্টাচার্য (রংপুর)।

এ ছাড়াও ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন- শ্রীমতি তাপসী দত্ত (রাজশাহী), শ্রী শুভ্র শংকর প্রসাদ (বগুড়া), শ্রীমতি মন্টি রানী সরকার (ময়মনসিংহ), শ্রী স্বপন কুমার দাস (জামালপুর), শ্রী সত্যানন্দ দত্ত (খুলনা), শ্রী রুপক সিংহ (নড়াইল), শ্রী সঞ্জয় গুপ্ত (বরিশাল), শ্রী মন্টু চন্দ্র বৈদ্য (বরিশাল), শ্রী সুদীপ রঞ্জন সেন (সিলেট) এবং শ্রী অতীন দত্ত চৌধুরী (হবিগঞ্জ)।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে সহকারী সচিব মো. জেহাদুল বারীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিরা ছাড়া অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেয়া পর্যন্ত ওই ট্রাস্টিরা দায়িত্ব পালন করে যাবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host