1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ফটিকছড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সামিয়া হাকিম নিহা (নিহা) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার সোলেমান কন্ট্রাক্টর বাড়ি থেকে নিহার মরদেহ উদ্ধার করা হয়।

নিহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার রাজু সুলতানের বাড়ির মো. লোকমান হাকিম ও শারমিন আকতার দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুন্দরপুর এলাকার সোলেমান কন্ট্রাক্টর বাড়ির মৃত মোহাম্মদ জহুরুল আলমের ছেলে মোহাম্মদ মারুফ পারভেজের (৩০) সঙ্গে নিহার বিয়ে হয়। মৃত্যুর সময় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) নিহতের মা শারমিন আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় নিহার স্বামী মো. মারুফ পারভেজ (৩০) ও ননদের স্বামী মো. আলাউদ্দিন (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে আলাউদ্দিনসহ অজ্ঞাত ব্যক্তিদের কু-পরামর্শে মারুফ পারভেজ তার স্ত্রী নিহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে তাকে আত্মহত্যা করে তাদের পরিবার থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো বলেও অভিযোগ করা হয়েছে।

নিহা এসব নির্যাতনের কথা তার পরিবারকে জানালেও পরবর্তী সময়ে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের শুরু থেকেই আলাউদ্দিন ও তার সহযোগীরা এ পারিবারিক সম্পর্কের বিরোধিতা করে আসছিলেন।

এজাহার অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মারুফ পারভেজ নিহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। একই সময় তাকে আত্মহত্যা করতে বলা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে নিহা মোবাইল ফোনে বিষয়টি তার মা শারমিন আকতারকে জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় নিহা নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে গুরুতর অবস্থায় স্বামী মারুফ পারভেজসহ স্থানীয়রা তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শারমিন আকতার অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মারুফ পারভেজ পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host