1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সন্ধ্যা রাণী ধরের মহাপ্রয়াণে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হামলায় বোন ও ভাতিজা নিহত প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

‘অশালীন’ ভিডিও ভাইরালের পর প্রাথমিকের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার (৩০ আগস্ট) বরখাস্ত করা হয় তাদের।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীবের সই করা দুটি পৃথক আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের।

আদেশে বলা করা হয়, অভিযুক্তদের নৈতিকতা স্খলন এবং অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক দুজন খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বরের। বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের অফিসকক্ষেই ছিলেন ওই দুই শিক্ষক। এ সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host