1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

জামালপুরের দুই উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেওয়ানগঞ্জে বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর ও তার মা। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন কিশোরের দাদি। অন্যদিকে মেলান্দহে মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এবং বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের পাশের পুরোনো রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামতের চেষ্টা করে রাজু (১৪) নামে এক কিশোর। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে আটকে যায়।

ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধারে এগিয়ে যান তার মা লাকী আক্তার (৪০)। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন। নিহত রাজু উপজেলার পুরোনো রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব। তায়িব দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ক্লাসের বিরতির সময় তায়িব তার বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায়। ছুটির পর বই আনতে শ্রেণিকক্ষে ফেরার সময় ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে তায়িবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host