1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সন্ধ্যা রাণী ধরের মহাপ্রয়াণে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হামলায় বোন ও ভাতিজা নিহত প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময় নিজ বসতবাড়ি থেকে তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রীর সংসারে মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে তার সর্বশেষ স্ত্রীও দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে দুই শিশু- সাবির (৫) ও জাবির (আড়াই বছর) তাদের বাবা কামালের কাছেই থাকত।

বিকেলে স্বজনেরা ও প্রতিবেশীরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বসতঘর থেকে শিশু দুটির গলায় ফাঁস দেয়া মরদেহ এবং উঠান থেকে কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে দুই শিশুর মৃত্যু ঠিক কীভাবে হয়েছে এবং এর পেছনে মূল কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host