1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত

  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল। অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাদ দেওয়ার পর বর্তমান সরকারের প্রতিমন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত করার কথা জানালেন।

অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। বাড়িয়ে অষ্টম পর্যন্ত ধাপে ধাপে নিয়ে যেতে চান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মামলায় ছয় হাজারের বেশি শিক্ষকের চাকরি আটকে আছে। আরেক মামলায় ৩২ হাজারের বেশি হেডমাস্টারের চাকরি আটকে আছে। নতুন ১৪ হাজার শিক্ষকের পরীক্ষা অন্তর্বর্তী সরকার নিয়েছে। এমন প্রসেসে নিয়েছে, যেটা এখন আমরা ফুল ভেরিফাই করে তাদেরকে চাকরিতে বসাতে পারছি না।

তিনি বলেন, ‘সবাই ১৭ বছর কত কষ্ট করেছেন, সবাই করেছি, সেটা ভিন্ন কথা। এ জায়গায় আমাদের কম্প্রিহেন্সিভ নীতিমালার বদলের দরকার আছে। সে জায়গা থেকে আমরা যেমন কাজ করছি। আমরা চাই গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই নীতিমালাগুলো কীভাবে সাজাতে পারি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু নীতিমালা সাজালে হবে না। আমার ৪ লাখের ওপরে টিচার আছে। এই ৪ লাখ কিন্তু বিশাল স্টেক হোল্ডার। তাদের কনসেন্সের মধ্যে আনতে হবে। আপনি এক লাখকে আনলেন, অন্যদের আনলেন না, শান্তি হবে না, অরাজকতা হবে। এমন আমাদের অনেক কিছু আছে, আপনাদের সহযোগিতা দরকার।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host