1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

ঢাবির ৪ শিক্ষক বরখাস্ত

  • প্রকাশিত সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতায় ঢাবি ৩ শিক্ষক বরখাস্ত, ১ জনের যোগ্যতা নিয়ে প্রশ্ন

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছে সিন্ডিকেট। ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্পন্ন হবে বলে জানান প্রো-উপাচার্য।

অন্যদিকে, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানের নিয়োগের যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সাময়িক বরখাস্তের পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করলেও সংগীত বিষয়ে শুধু এমফিল ও পিএইচডি ডিগ্রির ভিত্তিতে তিনি সংগীত বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে উল্লেখ ছিল।

অভিযোগটি প্রকাশ্যে আসার পর এর প্রাথমিক সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. জিয়াউর রহমানের বিরুদ্ধে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। কমিটির অনুসন্ধানের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়।

ড. জিয়াউর রহমান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে সংগীত বিভাগ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি করার সময় জাপানে সংগীত বিষয়ে এক বছর উচ্চতর প্রশিক্ষণ নেন। এর আগে সংগীত বিভাগে প্রায় চার বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host