1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

বিবিসির তথ্য: নেপালে নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪২০০

  • প্রকাশিত সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার তিব্বত-নেপাল সীমান্তে হিমবাহের একটি অংশ ধসে পড়ে। এতে ভোটেকোশি ও ত্রিশূলী নদী দিয়ে প্রবল বেগে কাদাপানি ও পাথরের ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বিভিন্ন স্থাপনা, গ্রাম ও জনপদ।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয় সরকারগুলোর মাধ্যমে দুর্গতদের মধ্যে নগদ সহায়তাও বিতরণ শুরু হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host