1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৯

  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

রাজধানীসহ সারাদেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৭ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন ও চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২২৮ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৬২ জন। এরপর রাজশাহী বিভাগে ১৯৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ১১২, খুলনায় ৬৭, সিলেটে ৪৭, রংপুর ৪১ এবং ময়মনসিংহে ১১ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host