1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সন্ধ্যা রাণী ধরের মহাপ্রয়াণে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হামলায় বোন ও ভাতিজা নিহত প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

হাজারীবাগে নিজ ভবনের লিফটে দুর্ঘটনা, অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়েছেন
হাজারীবাগে নিজ ভবনের লিফটে দুর্ঘটনা, অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের টালিঅফিস মোড় এলাকায় নিজ বাসার লিফটে দুর্ঘটনায় সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তার বাবা। হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে সপ্তম তলায় নিজের ফ্ল্যাটে ওঠার সময় অসাবধানতাবশত পড়ে যান তিনি। এ সময় লিফটের দরজায় মাথায় গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সুভাষ চন্দ্র পাল দীর্ঘদিন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করেছেন। পরে তিনি অবসর গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host