1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫ ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে ফেরত পাঠিয়ে ধর্মীয় সম্প্রীতিতে সিঙ্গাপুরের কঠোর বার্তা অনলাইনে প্রেম, বরিশালের তরুণীকে চীনা তরুণের বিয়ে—তদন্তে পুলিশ। অচিন পাখির দেশে ফরিদা পারভীন, রেখে গেলেন অমলিন সুর ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১ ‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা

রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের সত্য উদঘাটনে জুডিশিয়াল তদন্তের দাবি

  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

সচিবালয় প্রতিনিধি: রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপেক্ষ জুডিশিয়াল তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নৃগোষ্ঠী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বিজন কান্তি সরকার-এর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

আজ দুপুরে সচিবালয়ে বিজন কান্তি সরকারের নিজ কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রীমৎ প্রণবানন্দ মহারাজ, অ্যাডভোকেট সুমন কুমার রায় ও সুবীর কান্তি ধর।

স্মারকলিপিতে রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের দাবি জানানো হয়।

বিএসপির নেতারা বলেন, একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য প্রচলিত তদন্তের পাশাপাশি জুডিশিয়াল তদন্তের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান করা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং নিহতদের পরিবার ন্যায়বিচার পাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host