1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

পাওনা টাকা নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে শাবানা বেগম ও তাঁর ভাই শাহিন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিন মিয়া ছুরি দিয়ে তাঁর বোনকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত শাবানাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে নৌকাযোগে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host