1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

গাজীপুরে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

গাজীপুরে পৃথক চার ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়ায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার (যুবক) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই উপজেলায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং মৌচাকে ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক ঘটনায় এসব মরদেহ উদ্ধার করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের কথা-কাটাকাটি হয়।

স্থানীয়দের ভাষ্য, পরে নিলয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদ এতিমখানার পাশের পাকা সড়কে পৌঁছালে রাসেল তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, নিলয় হত্যার ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরের একটি ঘাটে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। জাহিদ হাসান ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে জাহিদ নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার সকালে নদীর ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অন্যদিকে, শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ছাড়া জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর মারা যান। তার বাড়ি রেলস্টেশন এলাকায় হওয়ায় পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host