1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

রংপুরে ৪ হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

  • প্রকাশিত সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনি লড়াই করবেন না রংপুর আইনজীবী সমিতির কোনো সদস্য। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই জঘন্য ও নির্মম ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম। এই নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আইনজীবী অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। বরং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

আইনজীবী সমিতির নেতারা জানান, সংবাদ সম্মেলনের আগেই তারা সরকারি আইনজীবী এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার বর্তমান অগ্রগতি নিয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, চারজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ দ্রুততম সময়ে দুই আসামিকে আটক করে এবং লুণ্ঠিত অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়। অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশের তদন্ত কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করে আইনজীবী সমিতি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে কোনো ধরনের রাজনীতি, বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়িয়ে সত্য তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব এবং অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host