1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক

  • প্রকাশিত সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

একসময় একজনকে ভালোবেসে সম্পর্কে জড়িয়েছিলেন জয়পুরহাটের এক যুবক। কিন্তু সেই সম্পর্ক থেকে জীবনে নেমে এসেছে হতাশা ও কষ্ট। নিজের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত ভালোবাসার সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরুর ঘোষণাও দিয়েছেন দুধ দিয়ে গোসল করে।

এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দুধ দিয়ে গোসল করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় যান। সেখানে গিয়ে তিনি দুধ দিয়ে গোসল শুরু করলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিষয়টি দেখতে একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

তারিকুল ইসলাম জানান, এক সময় তিনি এক মেয়েকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট, পারিবারিক অশান্তি নেমে আসে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

তিনি বলেন, ‌‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host