1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

মাতামুহুরীতে ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার ১

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আলোচিত ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘মূলহোতা’ জিসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের অভিযানে জিসান গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই পূর্ব বড় ভেওলা ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির সময় এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর চকরিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান চালায়। অভিযানে রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, কেফায়েত হোসেন, মোহাম্মদ তানজিদ, মেহেদী হাসান ও মোহাম্মদ তারেক নামে ছয়জনকে আটক করা হয়েছিল।

এদিকে, জিসান গ্রেপ্তারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, ঘটনার পর থেকে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। মূলহোতাকে গ্রেপ্তার করায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host