1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

লোহাগাড়ায় কভার্ডভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত, আহত বাবা-মাসহ ৪

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

চট্টগ্রামের লোহাগাড়ায় কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা আফনাস নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দুই ভাই-বোনসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার পাশের একটি ভাড়া বাসায় থাকেন আব্দুস সবুর। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান। পরে সিএনজি অটোরিকশাযোগে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

পরিবারের সদস্যরা জানান, মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা আফনাস গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনায় আফনাসের বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) ও দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে মা মর্জিনা বেগম, বড় ভাই আফনান ও ছোট বোন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। তবে আফনাসের বাবা আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

আফনাসের আকস্মিক মৃত্যুতে বাঁশখালীর মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host