1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫ ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে ফেরত পাঠিয়ে ধর্মীয় সম্প্রীতিতে সিঙ্গাপুরের কঠোর বার্তা অনলাইনে প্রেম, বরিশালের তরুণীকে চীনা তরুণের বিয়ে—তদন্তে পুলিশ। অচিন পাখির দেশে ফরিদা পারভীন, রেখে গেলেন অমলিন সুর ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১ ‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা

রংপুরে ৪ হত্যা: ‘প্রকৃত’ আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রকাশিত সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

রংপুরে একই পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের নেতারা এমন আল্টিমেটাম দেন।

এ সময় তারা মানববন্ধন করেন। দাবি না মানলে সংগঠনটির পক্ষ থেকে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ-কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

হিন্দু মহাজোটের অভিযোগ, পুলিশ প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার করছে। এ সময় হিন্দু-মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এমন অভিযোগ তাদের।

এদিকে, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।

এর আগে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই ব্যক্তিকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হত্যার কথা স্বীকার করে গ্রেফতার দুই তরুণ আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host