1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

​সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

​তিনি আরও জানান, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একজন স্কুলশিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান এবং সে সময় তাঁদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের অজান্তেই তিনি এই অপ্রীতিকর ঘটনাটি ঘটান বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

​আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে পুলিশ জানায়, পরিবারের ভাষ্য অনুযায়ী ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তাঁর মানসিক চিকিৎসাও চলছিল। এছাড়া পারিবারিক ইতিহাসে তাঁর আরও দুই ভাই আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host