1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।
নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি বরকত নামে ট্রলারটি ১৩ জেলেকে নিয়ে শুক্রবার মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যায়। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। দীর্ঘ সময় ভেসে থাকার পর অন্য একটি ট্রলার আটজন জেলেকে উদ্ধার করে। নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজের বিষয়টি শুনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host