1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ

  • প্রকাশিত সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গনপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীতম চক্রবর্তী-এর নির্মম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শর্মা, প্রহলাদ রায়,রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্টাচার্য , সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায়,রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু,সাধারণ সম্পাদক বিকাশ রায়, যুব ঐক্য পরিষদ রংপুর মহানগরের সভাপতি সুভাষ রায়,সহসভাপতি মিলন রায় প্রমুখ

ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক ও মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করে আমরা সত্যিই বাকরুদ্ধ। একটি পরিবারের চারটি প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্যই গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। তাঁদের বসতঘরের নীরবতা, স্বজনদের আহাজারি এবং চারপাশের বিভীষিকাময় পরিবেশ হৃদয়কে নাড়া দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দেওয়ার মতো ভাষা সত্যিই আমাদের জানা নেই।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

একই সঙ্গে নিহত চারটি নিরপরাধ আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ন্যায়বিচার নিশ্চিত হোক।
অপরাধীর কোনো পরিচয় নয়—অপরাধীর পরিচয় সে অপরাধী।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host