1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

রাউজানে পারিবারিক মন্দির থেকে স্বর্ণালংকার ও রৌপ্য চুরি, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পারিবারিক মনসা মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১২টা ১৩ মিনিট থেকে ১২টা ১৬ মিনিটের মধ্যে রাউজান থানাধীন চিকদাইর এলাকায় রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত একটি পারিবারিক মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় মনসা দেবীর পরিহিত বিভিন্ন স্বর্ণালংকার ও রৌপ্য চুরি হয়। চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন ছিল ২ ভরি ৮ আনা, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এছাড়া ৪ ভরি রৌপ্যের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম চোরাইকৃত মালামাল দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে রাউজান থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আমিন, এসআই মোঃ জান্নাতুন নাঈম রাজন ও এএসআই মোঃ রবিউল আলমের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি এবং গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

পুলিশের দাবি, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত হিসেবে মুশফিকুর রহমান সিয়ামকে শনাক্ত করা হয়। পরে ২৩ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে রাউজান থানাধীন ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া এলাকার মীর কাশেমের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের আলমিরা থেকে চোরাইকৃত ১ জোড়া কানের দুল, ১টি মাথার টিকলী, ১টি লকেট ও ২টি বেলপাতাসহ মোট ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে ১টি গলার চেইন ও ১ জোড়া নুপুর, মোট ৪ ভরি ওজনের রৌপ্য উদ্ধার করে জব্দ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host