1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

যশোর কেন্দ্রীয় কারাগারের কয়েদি তন্ময় অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস, যশোর
যশোর কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ কয়েদির নাম মো. তন্ময় (৩০)।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কয়েদি নং ৮১০২/এ মো. তন্ময় সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কারাগারের দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে নিরাপত্তা প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থার গুরুত্ব বিবেচনায় সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করার পরামর্শ দেন। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ তন্ময় মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন এবং পরবর্তী শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে হাসপাতাল ও কারা সূত্রে জানা গেছে, তন্ময় বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়।

ঘটনার পর কারা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে তন্ময়ের অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host