যশোরের মনিরামপুর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ছয় বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে বাড়িতে নিয়ে আসার পর তাদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply