1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

চট্টগ্রামে পরীক্ষা দিতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন এইচএসসি পরীক্ষার্থী

  • প্রকাশিত সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। দুর্ঘটনাকবলিত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ওই ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক সেবার মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে সম্ভবত ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host