1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম

শার্শার গোগা সীমান্তে ইয়াবাসহ চারজন আটক

  • প্রকাশিত সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোগা গ্রামের আবুল হোসেনের মেয়ে আসমা খাতুন (৩৭), ইসমাইল হোসেনের ছেলে ইকবাল কবির (৪৭), নুর আলী ওস্তাগরের ছেলে আনারুল ইসলাম (৪০) এবং শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)। তারা সবাই শার্শা উপজেলার বাসিন্দা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ ওই চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host