1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি ১৮ দিনে দ্বিতীয় দফা বাড়লো এলপি গ্যাসের দাম যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের, তোপের মুখে ইসরায়েল টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা অগ্নিসংযোগ, শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর অভিযোগ উঠেছে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী উপাসনা ঘোষ নিহত: চালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন। অক্ষয় তৃতীয়ার সম্পর্কে বিশেষ প্রতিবেদন ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী ভিক্ষুকের কাছে ওষুধের দাম কম রাখায় হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ।

যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের, তোপের মুখে ইসরায়েল

  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা করছেন এক ইসরায়েলি সেনা সদস্য–এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলাকালে তোলা। যিশু খ্রিস্টের মূর্তির ওপর এমন হামলার ঘটনা বিশ্বজুড়ে খ্রিস্টানদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, ঘটনাটি তদন্তের জন্য অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ কটাক্ষ করে লিখেছে, ‘এখন পুলিশের মুখপাত্র বলবে—‘সেনাটি যিশুর কারণে হুমকি অনুভব করেছিল’।

নেসেটের আরেক ফিলিস্তিনি সদস্য আহমদ তিবি ফেসবুকে লিখেছেন, যারা গাজায় মসজিদ ও গির্জা উড়িয়ে দেয় এবং জেরুজালেমে খ্রিস্টান ধর্মযাজকদের ওপর থুতু নিক্ষেপ করেও শাস্তি পায় না, তারা যিশু খ্রিস্টের মূর্তি ধ্বংস করতে এবং তা প্রকাশ করতে ভয় পায় না।

তিনি আরও লিখেছেন, ‘সম্ভবত এসব বর্ণবাদী ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও যিশু খ্রিস্টকে অপমান করা এবং পোপ লিওকে অপমান করা শিখেছে’। সম্প্রতি ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও’র সঙ্গে বিবাদে জরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালে ইসরায়েলি বাহিনী বারবার মসজিদ ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে গত বছর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৪৫টি মসজিদে হামলা বা ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

অন্য এক প্রতিবেদনে, রিলিজিয়াস ফ্রিডম ডাটা সেন্টার (আরএফডিসি) জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে অন্তত ২০১টি সহিংস ঘটনার নথি তারা সংগ্রহ করেছে। এসব ঘটনার বেশিরভাগই সংঘটিত হয়েছে অর্থডক্স ইহুদিদের মাধ্যমে।

এসব ঘটনার মধ্যে থুতু নিক্ষেপ, মৌখিক হয়রানি, ভাঙচুর ও শারীরিক হামলাসহ বিভিন্ন ধরনের নির্যাতন ছিল। অধিকাংশ ঘটনাই ঘটেছে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পুরনো শহর এলাকায়।

সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host