1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম

বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিদের লক্ষ্য করে অবৈধ যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে ২৩ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। TVNetworks & Stations

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশিদের লক্ষ্য করে একটি চক্র যৌন ব্যবসা পরিচালনা করছে—এমন তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে নজরদারি শুরু করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। প্রায় দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের জালান কুচাই লামার একটি আবাসিক ভবন ও জালান গেলুগরের একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালানো হয়।

অভিযানে মিয়ানমারের তিন পুরুষসহ মোট ২৩ জনকে আটক করা হয়। আটক নারীদের মধ্যে তিনজন বাংলাদেশি, ১৪ জন ইন্দোনেশীয়, দুজন ভিয়েতনামি এবং একজন মিয়ানমারের নাগরিক বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের কারও কাছেই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, একজন বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারীকে চক্রটির মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা ওই নারীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে তাদের দিয়ে যৌন ব্যবসা পরিচালনা করতেন। এ ছাড়া দুইটি স্থাপনা নিয়ন্ত্রণ ও পাহারার দায়িত্বে থাকা এক মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আবাসিক ভবনটিতে ৬০ মিনিটের জন্য ২০০ রিঙ্গিত এবং বাণিজ্যিক ভবনটিতে ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো। গত প্রায় দুই মাস ধরে ওই কার্যক্রম চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host