1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা জামালপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পরকীয়ার অভিযোগে সালিসে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল কক্সবাজারে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: নৈশপ্রহরীর যাবজ্জীবন গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়, জানালেন কার্লোস নিজেই ছাত্রীদের সঙ্গে আ’পত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছাত্রীদের সঙ্গে আ’পত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়েছেন

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ন. ফ. স. ক/২০২৬/১২১১, তারিখ ১৯.০৮.২০২৬) এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টার একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ অভিযোগ বিবেচনায় নিয়ে প্রশাসন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। একইসঙ্গে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ, অব্যাহতির আদেশ এবং তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যক্রমের অভিযোগ এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সহযোগিতায় শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদার বলেন, আমার মা রাজধানীর এক হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটাপন্ন। আমি এখন ঢাকায় আছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ ও অব্যাহতির আদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো কিছু জানি না। বিষয়টি জানতে পারলে আগামীকাল কথা বলব।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host