যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান ওরফে শুটার হাসান (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদি দোকানের সামনের সড়ক থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে এলাকায় শুটার হাসান ও চুয়া নামে পরিচিতি রয়েছে। অভিযানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply