1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

ঢাকায় আগামীকাল বাংলাদেশ সনাতন পার্টির মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

সনাতন সম্প্রদায়ের ন্যায্যসংগত অধিকার আদায়, সংহতি বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকায় মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত প্রচারপত্রে জানানো হয়েছে, মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের অধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে সভায় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায়, সাংস্কৃতিক ঐক্য এবং সনাতন সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভাকে কেন্দ্র করে প্রকাশিত পোস্টারে সংগঠনটির পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্লোগান: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—সনাতন ঐক্য, ন্যায় ও মানবতার বাংলাদেশ গড়ি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host