1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

শয়তানের ধোঁকায় পড়ে করেছি’: আটকের পর মাদ্রাসার অধ্যক্ষ

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, প্রায় দুই মাস আগে ওই শিশুশিক্ষার্থীর আরবি পরীক্ষার ফলাফল খারাপ হলে তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। সন্তানের পড়ালেখার উন্নতির কথা ভেবে মা তার সেই প্রস্তাবে রাজি হন।

এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন তিনি। বিষয়টি কাউকে জানালে অধ্যক্ষ তাকে নানাভাবে ভয়ভীতিও দেখাতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে নিজ কক্ষে শিশুটিকে একইভাবে আপত্তিকর স্পর্শ করেন অধ্যক্ষ। এতে আতঙ্কিত হয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর মা জানান, সোমবারের ঘটনার পর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার মেয়ে কান্নাকাটি করতে থাকে। কান্নার কারণ জানতে চাইলে সে তার কাছে পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, শয়তানের ধোঁকায় পড়ে তিনি এমনটি করে ফেলেছেন।

এদিকে অভিযুক্ত অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে জানতেন এবং বিষয়টি শিশুটির মাকেও জানিয়েছিলেন। তাঁর স্বামী ওই শিশুটিকে বিয়ে করবেন বলেও তাকে জানিয়েছিলেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগী শিশুর মায়ের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host