1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন দাদি–নাতনি, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  • প্রকাশিত সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তাঁর নাতনির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৫)।

রেলওয়ে পুলিশ ও নিহত দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোসনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সঙ্গে ছিল নাতনি চাঁদনী। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরার জন্য কুমিল্লা রেলওয়ে স্টেশনসংলগ্ন শাসনগাছা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

গতকাল সন্ধ্যার দিকে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে যায়।

জোসনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সঙ্গে ছিল নাতনি চাঁদনী। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরার জন্য কুমিল্লা রেলওয়ে স্টেশনসংলগ্ন শাসনগাছা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার আওতাধীন কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

ঘটনার পর শাসনগাছা এলাকায় রেললাইনের আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের ভাষ্য, রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না, তা খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুজনের এক স্বজন জোহরা বেগম বলেন, তাঁরা গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পুলিশের মাধ্যমে মুঠোফোনে দুর্ঘটনার খবর পান। পরে রেলস্টেশনে এসে তাঁদের মরদেহ দেখতে পান।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host