1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরের হামিদপুরে দাঁড়িয়ে থাকা মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

  • প্রকাশিত সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের সংঘর্ষে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে হামিদপুর বাজারের স্পিড ব্রেকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) ও জিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী একটি মাছবাহী ট্রাক হামিদপুর বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান এসে ট্রাকটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটির সামনের কেবিন দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত অনিক ও জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host