1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

  • প্রকাশিত সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

যশোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মিনি পিকআপের সজোরে ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন—একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) এবং জিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মিনি পিকআপ হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা ৩ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, আহত অনিক ও জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host