1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

বয়ফ্রেন্ডকে সহপাঠীদের গোপন ছবি পাঠানো সেই ছাত্রী হল থেকে বহিস্কার

  • প্রকাশিত সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া লন্ডনপ্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেই আবাসিক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভিযুক্ত তুবাউল জান্নাত ঐশীর ব্যাপারে এ সিদ্ধান্ত গ্রহণ করে জুলাই-৩৬ হল প্রশাসন। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের সেই ছবিগুলো আর কোথাও ছড়াবে না মর্মে ওই শিক্ষার্থী এবং তার মা-বাবার কাছ থেকে বন্ড সই নেওয়া হয়।
জানা যায়, গত ৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে হলের আবাসিক ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বেলা ১১টায় জরুরি সভায় তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয় হল প্রশাসন। পরে গত ১৬ আগস্ট তদন্তের প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে আমরা আজ সভা করেছি। সভায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের যে ছবিগুলো শেয়ার করা হয়েছে, সেগুলো আর কোথাও ছড়াবে না মর্মে ওই শিক্ষার্থী, তার মা এবং বাবার কাছ থেকে বন্ড সই নেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি এসবের ব্যত্যয় ঘটালে তার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host