1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি চাইবেন কারাগারে আটক দীপু মনি

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক থাকা দীপু মনি প্যারোলে মুক্তির আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাঁর মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দীপু মনি ও তৌফিক নেওয়াজ দম্পতির একমাত্র মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়েছে। তিনি বলেন, দীপু মনি গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। স্বামীর মৃত্যুর কারণে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে আবেদন করা হবে।

আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি নির্ধারিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host