1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত

‎সাভারের মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মোহাম্মদ খোরশেদ আলম। অসহায় মানুষের সহযোগিতা, চিকিৎসার ব্যবস্থা, কর্মসংস্থানে সহায়তা, পথশিশু ও অসহায় শিশুদের দায়িত্ব নেওয়া, মাদকবিরোধী সচেতনতা এবং খেলাধুলার প্রসারে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এসব কর্মকাণ্ড বিবেচনায় আগামী দিনে মোহাম্মদ খোরশেদ আলমকে সাভার পৌর মেয়র হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন ছাত্রদল নেতা মোঃ মারুপ।

‎ছাত্রদল নেতা মোঃ মারুপ বলেন, “মোহাম্মদ খোরশেদ আলম ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন অন্তরের মানবিক মানুষ। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। আমি নিজে দেখেছি, কুড়িয়ে পাওয়া অসহায় শিশুদের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন।”

‎তিনি বলেন, সমাজের অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, অনেক পরিবার কর্মসংস্থানের অভাবে অসহায় অবস্থায় দিন কাটায়। এসব মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরিতে খোরশেদ আলম সহযোগিতা করেছেন। তার এসব মানবিক কর্মকাণ্ড মানুষের মধ্যে আশার সৃষ্টি করেছে।

‎মারুপ আরও বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা আমাদের সবার দায়িত্ব। খোরশেদ আলম ভাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। মাঠমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।”

‎আন্দোলন-সংগ্রামে খোরশেদ আলমের ভূমিকার কথা তুলে ধরে মারুপ বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় তার বাড়িতে হামলা ও তাকে নির্যাতনের ঘটনা ঘটলেও তিনি রাজপথ থেকে সরে দাঁড়াননি। মানুষের অধিকার, গণতন্ত্র এবং দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সাহস ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন মারুফ।

‎তিনি বলেন, “কঠিন সময়ে একজন নেতার প্রকৃত পরিচয় পাওয়া যায়। অনেকেই সুসময়ে পাশে থাকেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে থেকে নেতৃত্ব দেওয়াই একজন প্রকৃত নেতার পরিচয়। খোরশেদ আলম ভাই দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে মানুষের জন্য কাজ করেছেন।”

‎মারুপেরর ভাষ্য, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া। সাভারের দ্রুত নগরায়ণ, যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ, খেলাধুলার পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

‎তিনি আরও বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাবেন না; বরং সারা বছর মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। অসহায় মানুষের কষ্ট বুঝবেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং সাভারের উন্নয়নে কাজ করবেন। আমার বিশ্বাস, খোরশেদ আলম ভাইয়ের মধ্যে সেই মানবিক মানসিকতা ও জনসম্পৃক্ততার গুণ রয়েছে।”

‎ছাত্রদল নেতা মোঃ মারুপ বলেন, সাভারের মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলার প্রসার, অসহায় মানুষের সহায়তা এবং নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে খোরশেদ আলমের মতো মানবিক ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

‎সবশেষে তিনি বলেন, “সাভারবাসী এমন একজন মেয়র চান, যিনি মানুষের কাছে থাকবেন, মানুষের কথা শুনবেন এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন। মোহাম্মদ খোরশেদ আলম ভাই দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা আরও বৃহৎ পরিসরে করার সুযোগ তৈরি হলে সাভারের মানুষ উপকৃত হবে। তাই আগামী দিনে আমি মোহাম্মদ খোরশেদ আলম ভাইকে সাভারের মেয়র হিসেবে দেখতে চাই এবং সাভারবাসীর কাছেও তার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানাই।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host