1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪ মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা অগ্নিসংযোগ, শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর অভিযোগ উঠেছে।

  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

বীরগঞ্জে আদিবাসী’র বাড়িঘর, শ্মশানকালী মন্দির ও মূ’র্তি ভাঙ’চুর, অ’গ্নি’সং’যোগ, পুলিশ মোতায়েন!

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহার ছেলে আজাদের নেতৃত্বে দেড় হতে ২ শতাধিক ভাড়াটিয়া গুন্ডা দেশীয় অস্ত্রধারী প্রকাশ্য দিবালোকে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টান পাড়ার শ্বশ্মান কালী মন্দির ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে কালি মুর্তিটি ব্যপক ভাঙচুর করে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

আদিবাসীদর মহৎ অন্তর জানান, ঐ মৌজার আদিবাসীদের কবরস্থানের ১৫০ দাগের ৯৩ শতক জমির গাছ কেটে জমি দখলের চেষ্টাকালে আদিবাসীরা প্রবল বাঁধার মুখে সংবদ্ধ সন্ত্রাসী দল পিছু হঠতে বাধ্য হয়।

এ সময় গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ অরফে ভোন্দা (৩০) নামে এক যুবক বুকে এবং সাবানা মুরমু (২৫) পিঠে তীরবিদ্ধ হয়।

গাছ কাটার পূর্বে তারা আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আদিবাসী পল্লীর মঙ্গল ওরফে যাকব মুরমুর ছেলে পিউস মুরমু (৪৫)’র বাড়ীতে অনধিকার প্রবেশ করে, তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত এবং মহিলাদের লাঞ্ছিত করে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেস রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যপারে অভিযুক্ত রেজাউল ও আজাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায় নি। তবে তাদের বাড়ির লোকজন জানায় বিবাদমান জমি নিয়ে সংঘর্ষে আদিবাসীদের হামলায় তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব চিত্র দেখে সন্ত্রাসীদের তান্ডবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host