1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে ২২ কেজি পিতলের মূর্তি চুরি

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক রাতের আঁধারে কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে প্রায় ২২ কেজি ওজনের দুটি মূল্যবান পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে।

​রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় নগরকান্দা উপজেলা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের দরজায় তালা লাগিয়ে পাশের বাসায় যান সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। রাত সাড়ে ১২টার দিকে তিনি মন্দিরটি একবার পরিদর্শন করে পুনরায় বাসায় ফিরে যান। পরবর্তীতে সোমবার ভোর ৬টার দিকে নিত্যপূজা দিতে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান ভেতরের দুটি পিতলের মূর্তি উধাও এবং মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।

​বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি রণদা প্রসাদ সরকার জানান, সেবায়েতের ভাষ্য অনুযায়ী রোববার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় চোরচক্র মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে মূর্তি দুটি চুরি করে নিয়ে যায়।

​ঘটনার পর মন্দির কমিটির সাথে আলোচনা করে সেবায়েত রমা চক্রবর্তী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, “মন্দিরের লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া পিতলের মূর্তি দুটি উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host