1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা জামালপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পরকীয়ার অভিযোগে সালিসে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল কক্সবাজারে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: নৈশপ্রহরীর যাবজ্জীবন গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়, জানালেন কার্লোস নিজেই ছাত্রীদের সঙ্গে আ’পত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৫০০ টাকায় সারাদিনের জন্য ‘প্রেমিক ভাড়া’ বিস্তারিত কমেন্টে….

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব ‘প্রেমিক ভাড়া’ বা ‘রেন্ট আ বয়ফ্রেন্ড’র আকর্ষণীয় বিজ্ঞাপনে। এর মাধ্যমে তরুণীদের সঙ্গে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে সাইবার অপরাধীরা। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে হায়দরাবাদ পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বিজ্ঞাপনে একাকীত্ব কাটানো কিংবা কফি খাওয়া, সিনেমা দেখা, শপিং ও বিয়ের অনুষ্ঠানে সঙ্গী হিসেবে সুদর্শন তরুণ ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথাও বলা হয়েছে। বিজ্ঞাপনগুলোতে কফি আড্ডা থেকে শুরু করে ১০ ঘণ্টার ফুল-ডে প্যাকেজের জন্য ৪৯৯ টাকা থেকে ৪ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত বিভিন্ন রেট উল্লেখ করা হয়েছে।

হায়দরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানান, তদন্তে দেখা গেছে এসব বিজ্ঞাপনে ব্যবহৃত তরুণদের ছবির অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা জালিয়াতির মাধ্যমে তৈরি। বুকিং নিশ্চিত করার কথা বলে আগাম টাকা নেওয়ার পর প্রতারকরা ভুক্তভোগীদের অ্যাকাউন্ট ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তবে শুধু অর্থ হাতিয়ে নেওয়াই নয়, এ ধরনের প্রতারণায় ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে পরবর্তীতে ব্ল্যাকমেল বা হয়রানির ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ।

বিবিসিকে ভিসি সজ্জনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসার পর তারা বিষয়টি তদন্ত শুরু করেছেন। এটি তুলনামূলকভাবে নতুন ধরনের প্রতারণা এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো রাজ্য থেকে এটি পরিচালিত হতে পারে।

এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো অভিযোগ পাওয়া না গেলেও হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে। বিশেষ করে বয়ঃসন্ধিকালের তরুণীরা যেন এ ধরনের ডেটিং বা সম্পর্কের ফাঁদে না পড়েন, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ফোন নম্বর ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হতে পারে। তাই এ ধরনের সন্দেহজনক বিজ্ঞাপন বা পোস্ট চোখে পড়লে এবং কেউ প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতে সাইবার অপরাধের ঘটনাও ক্রমেই বাড়ছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে ৬৫ হাজার ৮৯৩টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ হাজার ৪২০টিতে। আর ২০২৪ সালে নথিভুক্ত সাইবার অপরাধের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯২৮। এর মধ্যে নারীদের সঙ্গে সংঘটিত হয়েছে ১৮ হাজার ৬১৫টি ঘটনা। একই সময়ে সাইবার ব্ল্যাকমেইলিংয়ের ৬০১টি মামলা নথিভুক্ত হয়, যার ৩৭০টিতে ভুক্তভোগী ছিলেন নারী।

কাউন্সেলিং মনোবিদ অনিতা আরের মতে, বয়ঃসন্ধিকালে সন্তানদের প্রতি অভিভাবকদের আচরণে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। এ বয়সে কিশোরীরা নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণীয় বিজ্ঞাপন তাদের সহজেই প্রভাবিত করতে পারে।

তিনি পরামর্শ দেন, সন্তানদের নেতিবাচকভাবে না দেখে বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। অপরিচিত ব্যক্তির মিষ্টি কথায় ভুল বোঝানো বা প্রলুব্ধ করার ঝুঁকি সম্পর্কে তাদের সচেতন করাও জরুরি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host