1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪ মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী উপাসনা ঘোষ নিহত: চালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন।

  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়েছেন

ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত অবস্থায় বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​নিহত উপাসনা ঘোষ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। অন্যদিকে, আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আকাশ ও উপাসনা মোটরসাইকেল যোগে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি ইটভাটার মাটি বহনকারী লরি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

​ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। ঘাতক লরি ট্রাকটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কলেজছাত্রীর এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host