1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

যশোরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে জামায়াতের সমর্থককে ধরে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। অভিযোগ করা হচ্ছে তাকে মারপিট করে একটি ঘরে আটকে রাখা হয়েছিলো। রোববার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক দীন ইসলাম বারীনগর এলাকার আলি আকবারের ছেলে।

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান দাবি করেন, রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দীন ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অকথ্য ভাষায় বক্তব্য দেন। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন রাষ্ট্রপতি হতে না পারেন, এমন মন্তব্যও করেন এবং এ বিষয়ে একাধিক ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি জানার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে তাকে আটক করেন। পরে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে ওই ভিডিওগুলো তার কাছে নেই। সবই ডিলিট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, ঘটনাটি প্রথম দেখতে পান স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মেম্বার। তার কাছে থাকতে পারে।

বিষয়টি নিয়ে বিল্লাল মেম্বার বলেন, দীন ইসলাম একাধিক ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন এবং বাজারের অনেক মানুষ সেগুলো দেখেছেন। পরে ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ভিডিওগুলোর কোনো কপি তার কাছে আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ফেসবুক সম্পর্কে তার ধারণা কম এবং ভিডিও তার কাছে নেই।

অন্যদিকে, ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসেন বলেন, দীন ইসলাম জামায়াতের একজন সমর্থক এবং বারীনগর বাজারে তার একটি জুতার দোকান রয়েছে। দোকানটি দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে । এর আগেও তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ বলেন, তারা প্রথমে খবর পান যে স্থানীয়রা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে রেখেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আটক ব্যক্তি জামায়াতের সমর্থক। পরে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তবে কটূক্তির ভিডিও তার কাছে নেই বলে তিনি জানান।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীন ইসলামকে হেফাজতে নেয়। তিনি বলেন, ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host