1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

যশোর র‍্যাবের অভিযানে ধরা পড়ল রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার

  • প্রকাশিত সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প। হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানোর অভিযোগে মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগে র‍্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে নির্দিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাত ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।

হত্যাকাণ্ডের পর র‍্যাব-৬ যশোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মূল শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপনে রয়েছেন। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত এবং হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host